অনলাইন ডেস্ক ।।
বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২০ লাখ ডোজ উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা জানেন যে ভারতের উপহার হিসেবে আমাদেরকে দেয়া করোনাভাইরাস ভ্যাকসিন এসে পৌঁছে গেছে। এজন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।”
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্র্রী তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং হানড্রেড ইয়ারর্স অব দি ইউনিভার্সিটি অব ঢাকা : রিফ্লেকশনস ফ্রম দ্য অ্যালামনাই- ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল’ শীর্ষক ঐতিহাসিক আন্তর্জাতিক ই-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে গোটা পৃথিবী থমকে গেছে। আশা করছি এই পরিস্থিতির একদিন অবসান ঘটবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য পাঠ করেন এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধানমন্ত্রী এবং অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর পক্ষে এর আগে ঢাবি ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত সুভ্যেনিয়র গ্রহন করেন।বাসস
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.