প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২১, ৮:১১ পি.এম
আদমদীঘিতে এক শ’ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও বাড়ির সনদ হস্তান্তর

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি):
‘মুজিব বর্ষের অঙ্গিকার, আশ্রয়নের অধিকার’ মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমি ও গৃহহীন পরিবারকে স্বপ্নের বাড়ি ও জমির সনদ হস্তান্তর করা হয়েছে।
শনিবার(২৩জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতেও এ আশ্রয়ন প্রকল্প-২ এর উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মুজিব বর্ষে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ৯, সান্তাহার ইউনিয়নে ১৪, চাঁপাপুর ইউনিয়নে ৬০, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১০ এবং কুন্দুগ্রাম ইউনিয়নে ৭ টি সহ মোট ১০০ টি পরিবারের মাঝে এ সনদ হস্তান্তর করা হয়। এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে কৃষি অফিসার কৃষিবীদ মিঠু চন্দ্র অধিকারির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সমবায় অফিসার আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.