প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২১, ৮:২৭ পি.এম
প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর পেল চাটখিলের ৭ গৃহহীন পরিবার
চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঘর পেল চাটখিলের ৭ গৃহহীন পরিবার।
শনিবার(২৩ জানুয়ারী) সকালে দেশব্যাপী গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের ঘর হস্তান্তর উপলক্ষে চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও আবু সালেহ মোহাম্মদ মূসা, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন, ইউপি চেয়ারম্যান এইচ, এম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্রমুখ।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘর হস্তান্তরের পর চাটখিলে ৭ গৃহহীন পরিবারের মধ্যে ঘরের কাগজপত্র তুলে দেয়া হয়।
স্বপ্নের ঘর পেলেন, পাঁচগাঁও ইউনিয়নের মনির হোসেন, রামনারায়নপুর ইউনিয়নের আবদুল আমিন, নোয়াখলা ইউনিয়নের নারায়ন চন্দ্র দাস ও মীর হোসেন, সাহাপুর ইউনিয়নের হজুমী বেগম, বদলকোট ইউনিয়নের মাহফুজ হোসেন, মোহাম্মদপুর ইউনিয়নের মহিন উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.