প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২১, ৬:৪৪ পি.এম
নরসিংদীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ বালু তোলার বক্সমেশিন আটক

নরসিংদী প্রতিনিধি :
জনস্বার্থে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের দাইড়ের পাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অবৈধ ও অনুমোদনবিহীন ড্রেজার এর মাধ্যমে কৃষি জমি বিনষ্ট করে বালু উত্তোলন প্রতিরোধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন জনাব মোঃ আসসাদিক জামান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
এসময় অবৈধ বালু উত্তোলন কারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও ড্রেজার মেশিন চালনার জন্য প্রয়োজনীয় প্রায় ৩ লক্ষ টাকার যন্ত্রপাতি ও মালামাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পুলিশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.