হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে দুদেশের কাস্টমস কতৃপক্ষ একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভে”ছা জানিয়েছে। এসময় তারা বিজিবি ও বিএসএফকেও মিষ্টি উপহার দিয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় দুদেশের কাস্টমস কতৃপক্ষ একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভে”ছা জানান।
হিলি ¯’লবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম ও ভারতের হিলি কাস্টমসের সহকারি কমিশনার এসকে প্রধান দুদেশের কাস্টমসের পক্ষে শুভে”ছা বিনিময় করেন। এসময় তারা দুদেশের অভ্যন্তরে সমস্যাগুলো সমাধান করে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল করতে একমত পোষন করেন।
পরে হিলি কাস্টমসের সভাকক্ষে বন্দরেরর আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল ও রাজস্ব আহরন বাড়াতে ¯’ানীয় আমদানিকারক, ব্যবসায়ী ও সুধিজনদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
হিলি স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ সরদার, হাকিমপুর থানার আিফসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পানামা পোর্টের গন সংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন, হিলি কোয়ারিনটাইন আিফসের ডেপুটি ডাইরেকটর মোতালেব হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.