মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট পৌর নির্বাচনে দুই বারের অপরাজিত মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।দলীয় ফোরামে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হল তার নাম।
মঙ্গলবার ২৬জানুয়ারী লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে,মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু আসন্ন ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করার ঘোষনা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান,যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন সহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,দল থেকে চারজন প্রার্থী মনোনয়নের আবেদন করেন,দলের হাই কমান্ড পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন কে শেষ মূহুর্তে মনোনয়ন দেয়।পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান, অপর দুই মেয়র প্রার্থী দুই বারের অপরাজিত মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম স্বপন মনোনয়ন পত্র সংগ্রহ করে জমাদেন।নির্বাচন কমিশন কতৃক মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ মঙ্গলবার প্রযন্ত।শেষ মুহুর্তে বর্তমান মেয়র রিন্টু দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশনার কতৃক স্বাক্ষরিত মনোনয়ন প্রত্যাহারিত কপি, আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দলীয় নেতাদের হাতে তুলে দেন বর্তমান মেয়র রিন্টু।
অপর বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন মনোনয়ন প্রত্যাহার না করায়,আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী সহ দুজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা নিশ্চিত।রেজাউল করিম স্বপনের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে বিশ্বস্ত সুত্রে জানা যায় রেজাউল করিম স্বপন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।দলের সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করলে, স্বপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে শাস্তির ঘোষনা দ্রুত আসছে বলে জেলা নেতৃবৃন্দের মুখে আভাস পাওয়া গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.