শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
আগামীকাল শনিবার (৩০ই জানুয়ারী) হাকিমপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য ভোটগ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়েছে রির্টানিং কর্মকর্তা। পৌরসভার ২১ হাজার ৬৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের ক্ষেত্রে পৌরসভার ১২টি ভোট কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
আজ শুক্রবার ( ২৯ই জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার কামরুল হাসান।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার কামরুল হাসান জানান,আগামীকাল হাকিমপুর পৌরসভার নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ১২টি কেন্দ্রই ঝুঁকিপূণ ,আমরা কেন্দ্র গুলোতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাথে র্যাব,পুলিশ,আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। আশা করছি আগামীকাল একটু সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে,এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন,পুরুষ কাউন্সিলর পদে ৩৭ জন ও মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী লড়াই করছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.