প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৭:৫০ পি.এম
নরসিংদীর জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই শুভ উদ্বোধন

বোরহান মেহেদী,নরসিংদী ।। ৩১/০১/২০২১
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় এক শিল্পপতির অর্থায়নে শনিবার ৩০ জানুয়ারি ২০২১ নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও দেশের করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি'র সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনাকালিন পরিস্থিতিতে প্রয়োজনীয় মুহুর্তে স্থানীয় উদ্যোগে এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনে সহযোগিতা প্রদান করেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল কাদের মোল্লা। এই মহতি পদক্ষেপের জন্যে আব্দুল কাদের মোল্লাকে ধন্যবাদ জ্ঞাপন করে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন, দেশের ক্রান্তিকালীন সময় বিত্তবানদের উচিত এমনি স্বউদ্যোগে মানব সেবায় এগিয়ে আসা। আপদকালিন দুঃস্ত মানবতার পাশে নীজেদের সমর্থ প্রকাশ করা। এতে উপকৃত হবে মানবিক দেশ ও মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.