প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৭:২৩ পি.এম
ফুলবাড়ীতে অনার্স পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এহসান প্লুটো,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি ।।
দিনাজপুরের ফুলবাড়ীতে ঋতু মল্লিক(২৩) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল ৩০জানুয়ারী সকালে পৌর শহরের চম্পা রাইস মিল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঋতু মল্লিক নীলফামারী জেলার ডোমার থানাধীন খাটুরিয়া এলাকার করুনা মল্লিকের মেয়ে ও ফুলবাড়ী উপজেলার শহীদ স্মৃতি আদর্শ মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ।
জানা যায়, ঋতু মল্লিক মামা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত শুক্রবার তার মামা-মামি অন্যত্র বেড়াতে গেলে বাড়িতে শুধু তার নানি থেকে যায়। ওই দিনই ভোর রাতের কোন এক সময়ে সে একটি চিঠি লিখে রেখে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার নানী সকালে তাকে ডাকতে গেলে দরজা না খোলায় পাশের বাড়ির লোকজনসহ দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান,ঋতু মল্লিক নামের অনার্স পড়–য়া ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ফরেনসিক রির্পোটের এর জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.