অনলাইন ডেস্ক ।।
আমদানি ও রফতানি আইন লঙ্ঘন এবং যোগাযোগে অবৈধ ডিভাইস ব্যবহার করায় সু চির বিরুদ্ধে অভিযোগ তুলে সুচিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে পাঠানো হয়েছে।
সোমবার সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, গণতন্ত্রকামী নেত্রী অং সান সু সিকে দুই সপ্তাহের রিমান্ড দেওয়া হয়েছে। আমদানি-রপ্তানি আইনের লঙ্ঘনের অভিযোগ এনে সু চিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এনএলডি মুখপাত্র এক ফেসবুক পোস্টে জানান, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক থাকবেন ৭৫ বছর বয়সী সু চি।
নেপিডোর সু চির বাসায় অভিযানের সময় বেশ কিছু ওয়াকিটকি রেডিও জব্দ করা হয়েছে বলে আদালতকে জানায় পুলিশ। এসব রেডিও অবৈধভাবে আমদানি করা এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই সেগুলো ব্যবহার হচ্ছিল।
করোনা মহামারী চলাকালীন সমাবেশে নিষেধাজ্ঞার বিধি লঙ্ঘনের অভিযোগে দেশটির পদচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট এর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করা হয়েছে। ১ ফেব্রুয়ারির প্রথম দিকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে রাষ্ট্রপতি বা সু চি-র কথা কেউই শুনেনি। সশস্ত্র বাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে এই অভ্যুত্থানটি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.