শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রথম ধাপে ২৯শ ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে হিলি-হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বুধবার (৩ই ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় সরকারী একটি অ্যাম্বুলেন্সে করে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়।
এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এবং হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার গাদ্দাফী শিকদার ।
এসময় সঙ্গে ছিলেন হাকিমপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম প্রধানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার গাদ্দাফী শিকদার বলেন, আমরা প্রথম পর্যায়ে ২শ ৯৭ ভায়াল পেয়েছি যা ডোজ হবে ২৯শ ৭০টি । এই ডোজ দিয়ে উপজেলার ১ হাজার ৫শ মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। রেজিষ্টেশনের মাধ্যমে এসব ভ্যাকসিন দেওয়া হবে। ৫৫ বছরের উর্ধ্বে যারা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবে,তবে অগ্রাধিকার ভিত্তিক কিছু মানুষকে এর নিচেও দেওয়া হবে। আগামী ৭ তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.