হোসেন চৌধুরী ।।
জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ও চরমার্টিন ইউনিয়ন এলাকা থেকে বিভিন্ন মামলার তিনজন আসামীকে ৩ ফেব্রুয়ারী বুধবার পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কমলনগর থানার নিয়মিত মামলা নং-০১(০২)২১ এর এজাহার নামীয় আসামী মোঃ নুরুল ইসলাম(৫০), সে চর মার্টিন ইউনিয়নের ২নং ওয়ার্ডের উওর চর মার্টিন এলাকার মৃত আমিন উল্যাহর পুত্র। সিআর- ৮৬/১৯ মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোঃ নুরুল ইসলাম (৪৩) হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়া এলাকার চেয়ারম্যান বাড়ীর জায়েদুল হকের পুত্র এবং বর্তমানে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ প্বাশবর্তী চর জাঙ্গালিয়া মিয়াপাড়া শ্বশুর আবুল কাসেমের বাড়ীতে বসবাসকারী।
এছাড়া জিআর-৯৮/১৮ মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী আবদুল গনি চর মার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্হ দক্ষিণ চর মার্টিন গ্রামের মৃত নজির আহম্মদের পুত্র।
পুলিশ সুত্র জানায়, কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মো%E লেহ্ উদ্দিনের নেতৃত্বে ও দিক নির্দেশনায় উপপরিদর্শক মোঃ মুনিম আহমেদ চৌধুরী এবং সহকারী উপপরিদর্শক মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অত্র আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.