প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২১, ১০:০২ পি.এম
পবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পক্ষে প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস। পরে এক বর্ণাঢ্য রেলী বেড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উক্ত অনুষ্ঠানে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার সরকার এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস। উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.