প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ৯:০৯ এ.এম
কমলনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন উদ্ভোধন

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত প্রসুতি মায়ের সিজারিয়ান অপারেশন সেকশন উদ্বোধন করা হয়েছে।
৩ই ফেব্রয়ারী সকালে কমলনগরের চর ফলকন গ্রামের দিনমজুর শাহজাহানের স্ত্রী পান্না আক্তার (২৫)নামের এক প্রসূতি মায়ের সফল অস্রপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশন উদ্বোধন করেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল গাফফার চৌধুরী ।তিনি নিজেই অস্রপচার সম্পন্ন করেন। সফল অস্রপচারে প্রসূতি মায়ের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে।নবজাতক ও মা উভয়ই সুস্থ রয়েছেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূচনা করে এক নবদিগন্ত।
এ সময় উপস্থিত ছিলেন এনেস্থিসিস্থ ডাঃ ইকবাল মাহমুদ, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আবু তাহের , শিশু বিশেষজ্ঞ ডাঃ নাসিরুজ্জামান ,আবাসিক মেডিকেল অফিসার ( RMO) ডাঃমীর মো আমিনুল ইসলাম , ডাঃ ঈষিতা নন্দী , ডাঃ ওয়ালি উদ্দিন মাসুদ, নার্সিং সুপার জনাবা কুসুমরানী পাইকসহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ।