
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মামুনুর রশিদ মামুন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে চাটখিল পৌর বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ লিফলেট বিতরন ও দুটি পথসভা করেন।
পথসভায় মামুনুর রশিদ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে পৌরবাসীর প্রতি আহবান জানান এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করতে নেতা কর্মীদের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী মোস্তফা কামাল, বিএনপি নেতা গোলাম মোস্তফা সেলিম,লিয়াকত হোসেন মামুন, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.