প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ৯:১২ পি.এম
নরসিংদীতে করোনা কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে করোনা কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি ২০২১ করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটি সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় কমিটির অন্য সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রদত্ত ভ্যাকসিনকে সম্পূর্ণ নিরাপদ অভিহিত করে এবং এ সংক্রান্ত কোনো গুজবে কান না দেয়ার অনুরোধ করেন। জেলা প্রশাসন তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে তাঁর নির্দেশনা অনুযায়ী চলার পরামর্শ দেন। তিনি সকলকে অনুরোধ করে আরো বরেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রথম পদক্ষেপ হিসেবে টিকাদান কার্যক্রম অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। তাই সবাই নির্ভয়ে টিকা নিতে সবার প্রতি আহবান জানান।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনী পর্যায়ে ২ জন সাংবাদিক, ৫ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য, ১২ জন স্বাস্থ্যসেবা বিভাগের সদস্য ও জেলা প্ B0শাসন, নরসিংদীর ৯ জন সদস্যসহ মোট ২৮ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.