প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ৮:১৯ পি.এম
শিবপুরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি ধংশ করলো মোবাইল কোর্ট

নরসিংদী প্রতিনিধি :
শিবপুরে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এলাকায় জনমনে প্রকাশ্য ডাহর রয়েছে যথা স্থানে, নির্দিষ্ট কতিপয় আমলা ও সমাজপতিদের টাকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়।
এনিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনায় বাধ্য হয়েই শিবপুরে বালু উত্তোলন বন্ধ করতে সক্ষম হয়। যখনই দেখা গেল তৎকালীন ইউএনও, এসিল্যান্ড বদলীজনীত কারনে চলে যান। এরই সুযোগে রহস্যজনক কারণে পুনরায় বালু উত্তোলন শুরু হয়। এলাকার জনগণের মধ্যে পূর্বের ধারণা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের আবারও টাকা দিয়ে ম্যানেজ করেই অবৈধভাবে বালু উত্তোলন চালু করা হয়।
অবশেষে সমালোচনায় কান ভারী হয়ে যাওয়ায় বালু উত্তোলন বন্ধে মাঠে নামে প্রশাসন। ৬ ফেব্রুয়ারী শনিবার শিবপুর উপজেলার দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের ৩টি স্থানে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন শিবপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশ%A ন ও উক্ত কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দপূর্বক ধ্বংস করেন। এবং উত্তোলিত জব্দকৃত বালু মোবাইল কোর্ট এর স্থানেই তাৎক্ষনিক নিলামের মাধ্যমে বিক্রি করেন। এ সময় কাউকে আটক করতে পারেননি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানার একটি টিম সাথে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.