প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২১, ৯:৩৩ পি.এম
চাটখিলে ব্যবসায়ীকে হামলা করে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের পোশাক ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবদুল আজিজ রাতুলের (৩১) নিজ ব্যবসা প্রতিষ্ঠান মায়াবী ফ্যাশানে হামলা চালিয়ে তাকে আহত করে ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে চাটখিল থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
আবদুল আজিজ উপজেলার শংকরপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং সে খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
অভিযোগ পত্রের সূত্রে জানা যায়,রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আবদুল আজিজ তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকার সময়ে কয়েকজন যুবক তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে তাকে গালমন্দ করে তার দিকে রিভালবার তাক করে ভয় দেখিয়ে ক্যাশে থাকা প্রায় ১ লক্ষ টাকা চিনিয়ে নেয় এবং তাকে মারধর করে আহত করে।
থানায় লিখিত অভিযোগে তিনি খোকন ও হানিফ নামের দুজন সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করেন বাদী আবদুল আজিজ রাতুল।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.