প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১, ৯:০৪ এ.এম
কক্সবাজার সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে হাসপাতাল অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের সেবা কার্যক্রমে সবাইকে আরো বেশি আন্তরিক হওয়ার অনুরোধ করা হয়।সেই সঙ্গে সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোগী কল্যান সমিতির সভাপতি ডাঃ রফিক উস সালেহীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সহসভাপতি আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক আলহাজ্ব বদিউল আলম, যুগ্ম সম্পাদক জেবর মুল্লুক, সাংগঠনিক সম্পাদক আবু জাফর সিদ্দিকী, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার কানন পাল, বিশ্বজিৎ পাল বিষু, দেলোয়ার হোসাইন, ছৈয়দ করিম ও এডভোকেট নুর মোহাম্মদ।
সভার শুরুতে নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ রফিক উস সালেহীন এবং বিদায়ী সাধারণ সম্পাদক সমাজসেবা অফিসার আবু মোতালেবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.