হোসেন চৌধুরী,লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন এলাকায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের নাজিম উদ্দিনের পুত্র গিয়াসউদ্দিন (২৮)কে আসামী করে কমলনগর থানার মামলা নং ৬/২০২১ এবং নারী ও শিশু নির্যাতন ৯(ক) ধারা।
১৩ ফেব্রুয়ারী শনিবার ভুক্তভুগি মাদ্রাসা ছাত্রের ভাই রায়হান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
স্হানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া এলাকায় অবস্হিত মার্কাজুল উলূম কওমি আবাসিক/অনাবাসিক মাদ্রাসায় ভুগভুগি ১২ বছরের ছাত্রটি আবাসিক শিক্ষার্থী হিসেবে লেখাপড়া করতো। ১০/১২ দিন পূর্বে ঐ মাদ্রাসার শিক্ষক গিয়াসউদ্দিন কর্তৃক ছাত্রটি বলৎকারের শিকার হয়ে তার বাড়ীতে চলে যায়। পরে ছাত্রটিকে তার অভিভাবকদের পক্ষ থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলা হলে সে আর মাদ্রাসায় যাবেনা বলে বাড়ীতে জানিয়ে দেয়। কেন মাদ্রাসায় পড়তে যাবেনা তা জানার জন্য বার বার ছাত্রটিকে জিজ্ঞাসা করলে শিক্ষক গিয়াসউদ্দিন কর্তৃক বলৎকার হওয়ার ঘটনা অভিভাবকদের নিকট সে খুলে বলে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর দৈনিক অনলাইন নাগরিক কাগজ কে বলেন মাদ্রাসা ছাত্র বলৎকারের ঘটনায় কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন ৯(ক) ধারায় মামলা হয়। এ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক গিয়াসউদ্দিনকে আমরা গ্রেপ্তার করেছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.