এমরান হোসাইন, লক্ষ্মীপুর:
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক বলেছেন, গণমাধ্যম ছাড়া একটি সভ্য সমাজ কখনও কল্পনা করা যায় না। কারণ, কোথায় কী হচ্ছে তা গণমাধ্যমে ফলে আমাদের নজরে আসে।
শুক্রবার সকালে (১২ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে – দেশের বহুল প্রচারিত, পাঠকপ্রিয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৯মবর্ষে পদার্পণ উদযাপিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এসব কথা বলেন।
তিনি দৈনিক আমার সংবাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সি প্রশংসা করে আরও বলেন, চন্দ্রগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি সবকিছুকেই একটি নিয়মের মধ্যে আনতে চাই। আর এই কাজে আপনারা সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।
আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা জাতীয়পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবউদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুন নূর, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল, ফখরুল আলম পারভেজ ও সাইফুল ইসলাম বাচ্চু প্রমূখ।
এর আগে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে ব্যান্ডপার্টির বাজনার তালে তালে একটি র্যালি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে কেককাটা শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.