মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট পৌর নির্বাচনে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্প পোড়ানো মামলায়, বিএনপি সহ সরকার দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থক দের নামে মামলা হওয়ায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে।অফিস ঘর পোড়ানো মামলায় দুই শতাধিক ব্যাক্তি কে আসামী করা হয়,মামলায় বিএনপির দেড় শতাধিক ব্যাক্তি সহ নৌকা মার্কার বিদ্রোহী প্রার্থীর সমর্থক বৃন্দ রয়েছে।বিদ্রোহী প্রার্থীর সাথে থাকা সরকারি দলের একাধিক ব্যাক্তির নাম থাকায় উভয় শিবিরে অসন্তোষ দেখা দিয়েছে।
আগামী ১৪ফেব্রুয়ারি পৌর নির্বাচন কে কেন্দ্র করে লালমনিরহাট উৎসব মুখর হয়ে উঠেছে,প্রার্থী সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় যখন সবাই ব্যাস্ত, ঠিক সেই মুহুর্তে গত ০৯ ফেব্রুয়ারি রাত ৯টায় পৌর এলাকার ছয় নং ওয়ার্ড নির্বাচনী ক্যাম্পে কিছু মুখোশধারী সন্ত্রাসী ঢুকে চেয়ার ,টেবিল ভাংচুড় করে আগুন ধরিয়ে দেয়।এই ঘটনায় ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিলু, লালমনিরহাট সদর থানায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫৯জন, বিদ্রোহী প্রার্থী নারিকেল মার্কার ২২জন সহ মোট দেড় শতাধিক ব্যাক্তি কে আসামী করে একটি মামলা দায়ের করেন।উক্ত মামলায় ইতিমধ্যে জেলা বিএনপির সাইদুল ইসলাম সহ পাঁচজন কে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার ওসি শাহলম বলেন, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে নৌকা মার্কার প্রচারনা অফিস করা হয়েছে,সেখানে ৯ফেব্রুয়ারি রাতে ভাংচুড় ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে আমরা যাই,এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে যাহার নাম্বার ১১(১০ফেব্রুয়ারি-২০২১)।ইতি মধ্যে এজাহার নামীয় পাঁচজন কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মামলা দায়ের ও আসামী গ্রেফতারে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন রানা,স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন প্রতিবেদক কে জানান,বাদী শফিকুল ইসলাম বিলু জানিয়েছেন ঘটনাস্থলের সাথেই বসে নৌকা মার্কার সমর্থক বৃন্দ চা-পান করছিলেন,তাদের সামনে কিভাবে এক -দেড়শত ব্যাক্তি ভাংচুড় ও অগ্নিসংযোগ করলো,তা কেউ দেখল না।এটি ষঢ়যন্ত্রমূলক ভাবে নেতা কর্মীদের হয়রানির জন্য মামলা করা হয়েছে।এতে ভোটের পরিবেশ নষ্ট হবে।
নয়ারহাট এলাকার দলীয় কার্যালয়ের আশে পাশে ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করা হলে তারা এই প্রতিবেদক কে জানায়,তারা কাউকে আগুন দিতে কিংবা ভাংচুড় করতে দেখেনি।
দলীয় কার্যালয় ভাংচুড় ও অগ্নিসংযোগের সাজানো ঘটনায় নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা ও পাঁচজন গ্রেপ্তার হওয়ায়,সাধারন মানুষের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এতে সাধারন মানুষ এটিকে স্বাভাবিক ভাবে নিচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.