প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২১, ১০:০৯ এ.এম
শীতার্তদের পাশে চাটখিল উপজেলা প্রেসক্লাব

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চাটখিল উপজেলা প্রেসক্লাবের আজিজ সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেছেন।
প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় কম্বল বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জহির আব্বাস চৌধুরী ভিপি মিলন,নজরুল দেওয়ান।
এই অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন চৌধুরী, আনিস আহমেদ হানিফ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.