প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৩:৪৭ পি.এম
ভালবাসা দিবসকে বয়কট করেছে নিখিল বাংলা চিরকুমার সংঘ

হাসান সজীব, জবি সংবাদদাতা:
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসকে প্রত্যাখ্যান করেছে চিরকুমার সংঘ, নিখিল বাংলা সংসদ।
রোববার রাত সাড়ে ১২টায় সংগঠনের সভাপতি মিনুন মাহফুজ ও সাধারণ সম্পাদক মাহিমুর রহমান বিজয় সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, সমগ্র বিশ্বে ভালোবাসা বা ভ্যালেনটাইনস ডে নামের একটা ঘৃণ্য ও নষ্ট দিনকে নিখিল বাংলা চিরকুমার সমাজ প্রত্যাখ্যান করেছে।
মিঙ্গেলদের সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তারা বলেন, প্রত্যেক নেতা কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে এই সকল ঘৃণ্য কর্মকান্ড প্রতিহত করবে।
তারা বলেন, ভালোবাসা হোক পবিত্র এবং চুলকানি, শুড়শুড়ি মুক্ত। প্রেম, ভালোবাসার নামে এইসব চুলকানি ও শুড়শুড়িমুলক প্রহসন থেকে বিরত থেকে আমরা সবাইকে চিরকুমার সংঘের ছায়াতলে আসার জন্য আহ্বান জানাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.