প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ৩:৩৩ পি.এম
চাটখিল পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী ভিপি নিজাম উদ্দিন মেয়র নির্বাচিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে এগার হাজার ৪৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোস্তফা কামাল (ধানের শীষ) প্রতীক দুই হাজার ৯৬১ ভোট পেয়েছেন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ওমর ফারুক ২নং ওয়ার্ডে মজিবুর রহমান নান্টু ৩নং ওয়ার্ডে নজির আহমেদ ৪নং ওয়ার্ডে মো: সোহেল, ৫নং ওয়ার্ডে সাজ্জাদ বিন ইউসুফ ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন বাবলু ৭নং ওয়ার্ডে সালেহ আহমেদ সুমন ৮নং ওয়ার্ডে মোরশেদ আলম ও ৯নং ওয়ার্ডে নওশাদুল করিম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।
সংরক্ষিত নারী আসনে ১,২,৩ ওয়ার্ডে নুরে তাজ, ৪,৫,৬ ওয়ার্ডে রেনু আক্তার ও ৭,৮,৯ নং ওয়ার্ডে মিনু আক্তার নির্বাচিত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন সহ রিটার্নিং চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.