প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ৭:২৩ পি.এম
সাতক্ষীরায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
"জেলা আইন-শৃঙ্খলা কমিটি, জেলা টাস্কফোর্স (চোরাচালান নিরোধ) কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি এবং জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির ফেব্রুয়ারি ২০২১ মাসের মাসিক সভা অনুষ্ঠিত "
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠিত উক্ত মাসিক সভাসমূহে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল । সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ এবং সম্মানিত পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.