শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় করোনার কারনে সীমিত পরিসরে শ্রদ্ধানিবেদনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনের সিন্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.