
মোঃসুমন মৃধ,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ০৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, প্রশাসন কেন নির্বিকার! সাধারণ শিক্ষার্থীরাই যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ নাগরিকরা কিভাবে নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, এ ধরণের হামলা রুখতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.