প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২১, ৭:০০ পি.এম
ঘোড়াশালে চারশো বছরের পুরানো রাধাকৃষ্ণের কুঞ্জমেলা অনুষ্ঠিত

বোরহান মেহেদী,নরসিংদী।।
নরসিংদীর ঘোড়াশাল পাইকসায় ৩দিন ব্যাপি কুঞ্জমেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার দুপুর গড়াতেই লোক সমাগমে মেলা অন্য বছরের চেয়ে এবার বেশি জমে উঠেছে। ফেব্রুয়ারী মাসের ২১ তারিখ ২০২১ পর্যন্ত চলবে এই মেলা। ৪০০ বছর ধরে হিন্দু ধর্মীয় নন্দোৎসব হরেনাম কীর্তনকে ঘিরে এই মেলা অনুষ্ঠিত হবার রেওয়াজ। ১৫ দিন ব্যাপি রাধাকৃষ্ণ এর নামে কীর্ত্তন উপাসনা শেষে, মাঘ-ফাল্গুনে এ কুঞ্জমেলা জমে। এবার শুরু হয়েছে ফাল্গুনের প্রথম সপ্তাহে।
এইদিন সকাল থেকেই মন্দিরে হিন্দু সনাতন ধর্মালম্বীগনের বহু পুরানো রাধা কৃষ্ণের নামজজ্ঞ শুরু হয়। মানব শান্তি কল্যাণের আরাধনায় নানা বয়সের হরিভক্তগন তাদের মানত্ ও প্রসাদ বিতরন করে মনের আরতি দান করে থাকে। এদিন ভক্তগন শিবঠাকুর ও কালী দেবতার প্রতিও তাদের ভক্তিপূর্ণ পুজো নিবেদন করে থাকেন।
সরজমিনে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, বহুসংখ্যক দোকানী মেলায় বেচাবিক্রির জন্য নানা রঙের পণ্য সাজিয়ে তারা বসে আছে। বিকালের আগেই মেলা প্রাঙ্গনে দর্শনার্থীর উপচে পড়া ভীর লেগেছে। হৈ চৈ মধ্য দিয়ে দোকানীদের বিক্রির ধুম পড়েছে। ছোটদের খেলনা, মেয়েদের চুড়ি, কিশোর ছেলেদের জন্য হরেক রকমের প্লাস্টিক গাড়ি, বাঁশি, বড়দের জন্য রান্নাবান্নার তৈজসপত্রের দোকান সারিসারি বসেছে। মেলার মাঠ জুড়ে নানা পশরার সাজানো রঙয়ে মনকাড়া লাগছে।
মেলায় ফোটকা বেলুন বিক্রেতা জহির মিয়া আমাকে জানান, অনান্য বছরের মতো এবারো সে এই মেলাতে পুরো সময় থাকবেন। এবার অন্য বছরের তুলনায় দর্শক বেশী, কিন্তু বিক্রি কম। ঠিক মুড়লি বেপারী রমজান বলেন, তার বেচাবিক্রি ভালো। হরিপদ ঘোষও বললেন তার সব মিষ্টিই বিক্রি হয়ে যাচ্ছে। তবে সকল দোকানীই এবার খুশী আবহাওয়া ভালো থাকার কারনে। মেলায় অবস্থানে দুর্ভোগ পোহাতে হচ্ছেনা।
এই মেলা আশপাশের গ্রাম-গঞ্জের হিন্দু-মুসলমানদের কাছে একটি বাৎসরিক উৎসব। এসময় বাড়িতে বিশেষ করে দীর্ঘদিন পর মেয়ে এবং জামাই'র আগমন ঘটে। দূরদুরান্ত থেকে নিমন্ত্রিত অতিথিদের ভিরে বাড়ি আনন্দ বাড়ি হয়ে উঠে। এসময় সবার বাড়িতে বিশেষ মাছ মাংসসহ উন্নত খাবার আয়োজন থাকে।
তাছাড়াতো সনাতন বাঙগালি রীতিতে নাড়ু মুড়ি- মুরকির আয়োজনতো আছেই। সব মিলে অত্র অঞ্চলের মানুষ এই কুঞ্জমেলা ঘিরে সপ্তাহ ধরে সব বয়সের মানুষজন এক অন্যরকম অনাবিল আনন্দে মেতে ওঠেন। এমনিভাবে মনে হয়, যেন তারা এই মেলার জন্য দীর্ঘ সময় অধীর আগ্রহে অপেক্ষায় থাকে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.