নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত লক্ষ্মীপুরের শিক্ষক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও সদর উপজেলা কমিটির উদ্যোগে শহরের রোজ গার্ডেন রেষ্টুরেন্টে এ শুভেচ্ছা জানানো হয়।
কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি আব্দুর রহমান সেলিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, মানবাধিকার সম্পাদক নুজরুল ইসলাম, নাট্য সম্পাদক কাজী মো. মোস্তফা, সহ-স্বাস্থ্য সম্পাদক আফরোজা আক্তার, নির্বাহী সদস্য আনোয়ার মোর্শেদ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো. শামছুদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার বশির, জেলা কমিটির বর্তমান সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, গোলাম মাওলা, কৃষ্ণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, রায়পুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শামছুদ্দিন আহম্মেদ, শিক্ষক নেতা মো. কামাল উদ্দিন, শরীফুল ইসলাম, সফিকুল ইসলাম সবুজ, নুর নাহার মুন্নী, বিপ্লব চন্দ্র সরকার, জহির উদ্দিন, ফজলে বারী শোয়েব, ফিরোজ আলম, মাঈন উদ্দিন, রেহেনা আবেদা মঞ্জু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকগণ একযোগে কাজ করবেন। এছাড়া সমিতিকে শক্তিশালী করে শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ে কাজ করার আশ্বাস প্রদান করেন শিক্ষক নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.