চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার দক্ষিণ মোহাম্মাদ পুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে দুইটি বিয়েতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এই অনুদান দেওয়া হয়।
বিয়েতে অনুদান পাওয়া মেয়ের বাবা সন্তোষ প্রকাশ করে বলেন, আমার মেয়ের বিয়ের খরচের বিষয়ে আমি খুব চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের এলাকার প্রবাসী কল্যান ট্রাস্ট এর কাছে একটি লিখিত দরখাস্ত দেওয়া পর সংগঠনের সহযোগীতায় আমার মেয়ের বিয়ে সুন্দর ভাবে সম্পূর্ন হয়েছে। এই জন্য আমি তাদের কাছে কৃত্তজ্ঞ।
খবর নিয়ে জানা যায়, দক্ষিণ মোহাম্মাদ পুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সামাজিক কাজ সম্পর্ন করা হয়েছে। সংগঠনটির সভাপতি জানান, এলাকার অসহায়, দারিদ্র সাহায্য নানা ধরনের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.