শাহিনুর আলম শাহিন,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর সভার পর পর ২ বার নিবাচিত মেয়রকে জামিল হোসেন চলন্তসহ কাউন্সিলরদের গণ সংর্বধনা প্রদান করা হয়েছে।
বুধবার(২৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকুর সভাপতিত্বে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন,নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মেয়র ও কাউন্সিলরকে সংবধনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.