প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২১, ৫:৪৮ পি.এম
চকরিয়ায় পরোয়ানাভুক্ত ৬ মামলার আসামী পিতা-পুত্র গ্রেপ্তার

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি:
চকরিয়ায় পরোয়ানাভুক্ত ৬ মামলার আসামী পিতা-পুত্র গ্রেপ্তার চকরিয়ায় থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়াভুক্ত ৬টি মামলার পলাতক আসামী পিতা-পুত্রকে এক সাথে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি মামলাসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।
আদালতের পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, ওই ইউনিয়নের খালকাচা পাড়া এলাকার মৃত গুরামিয়া ছেলে আবদুল জলিল প্রকাশ জইল্যা চোরা (৫৮) ও তার ছেলে মো.সাগর (২৫)।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নস্থ ৪নম্বর ওয়ার্ডের খালকাচা পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পলাতক এসব আসামীকে গ্রেপ্তার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নস্থ ৪নম্বর ওয়ার্ডের খালকাচা পাড়া এলাকায় জি.আর ও সি.আর মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামী বাড়িতে অবস্থান নেওয়ার হোপন সংবাদ পাই পুলিশ।
বদরখালী পুলিশ ফাঁড়ির একটি টীম থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের নির্দেশে উপপরিদর্শক (এস আই) সরওয়ার জাহান মেহেদী নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬টি মামলার পালাতক আসামী পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়।
তৎমধ্যে আসামী আবদুল জলিলের বিরুদ্ধে জি.আর ও সি.আরসহ ৪টি মামলা, তার ছেলে সাগর বিরুদ্ধে অপহরণ ও মারামারিসহ ২টি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। আদালতে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ার পর থেকে দুই জনই পুলিশের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে পালাতক ছিল। পরোয়ানাভুক্ত দুই ধৃত আসামীদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বদরখালী পুলিশ ফাঁড়ির এস আই সরওয়ার জাহান মেহেদী নেতৃত্বে পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আদালতের পরোয়ানাভুক্ত ৬টি মামলার পালাতক দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি মামলাসহ নানা অপরাধে থানায় ও আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত পালাতক এ দুই আসামীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.