প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২১, ৩:৩৮ পি.এম
স্থগিত পরীক্ষার দাবিতে মোমের আলোয় প্রতীকী পরীক্ষা দিলো কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় শুরু করার দাবিতে প্রতীকী পরীক্ষার আয়োজন করেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি শুরু হয়।
প্রতীকী পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের জোবায়দা ফৌজিয়া নদী বলেন, আমাদের পরীক্ষা দেয়ার জন্য রুটিন দেয়া হয়েছিলো, এ জন্য আমরা ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু এখন আবার পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া আমরা মানসিক, আর্থিক সব দিক দিয়েই ক্ষতির মুখে পড়েছি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী মো: জুবায়ের বলেন, আমরা কি ভেসে এসেছি! আমাদের সমাজের দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। আর আমাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিবেন না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন সরকার এ বিষয় এ নেয়া সিদ্ধান্তগুলো যেন পূর্ন বিবেবচনা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত দুই দিন চলমান পরীক্ষা পুনরায় শুরু করার দাবিতে মানববন্ধন করেছিলো শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি ছিলো যে কোনো ভাবেই হোক যেন পরীক্ষা স্থগিত করা না হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.