প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৮:৪৯ পি.এম
চাটখিলে মৎস্য চাষী সমিতিকে সরকারী অনুদানে গাড়ী প্রদান

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে এনএটিপি-২ প্রকল্প মৎস্য চাষে উদ্বুদ্ধ করার জন্য ইসলামপুর সিআইজি মৎস্য সমবায় সমিতি ও মেঘা সিআইজি মৎস্য সমবায় সমিতিকে সরকারী অনুদান হিসেবে দুইটি গাড়ি প্রদান করা হয়েছে।
সোমবার (১ মার্চ) সকাল ১১টায় গাড়ি দুইটি হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পাইলট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবিদুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার, সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ, এনএটিপি-২ প্রকল্পের ক্ষেত্রসহকারী তারেক আজিজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.