তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে..আঃ খালেক

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা মার্চ) সকাল ১১টায় বৈদ্যমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়’র মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহীর কুমার ভাণ্ডারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলি ইজারদার,রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মোল্লা আ. রউফ, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম সহ স্থানীয় আলীগের নেতা-কর্মিরা।
সমাবেশে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাছান (ছোটমনি), মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর সেচ্ছাসেবলীগের সভাপতি মিজান তালুকদার, মোংলা পোর্ট পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দসহ স্থানিয় নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি তালুকদার আ.খালেক বলেন, সরকারের উন্নয়ন ও সফলতার বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে সকলে তার হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কোন ইজম সৃস্টি করা যাবে না যাতে করে দলের ভাবমূর্তি খুন্ন হয়।
কেসিসি মেয়র সম্প্রতি হরিণ শিকারি চক্রের কঠিন সমালোচনা করে বলেন, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে সকল প্রাকৃতিক দূৃর্যোগে, সেই সুন্দরবন ধ্বংস করে চোরা কারবারিরা বেপরওয়া হয়ে উঠেছে। সুধু প্রশাসনের নজরদারি বাড়ালে হবে না আপনাদের কে ও সজাগ দৃষ্টি রাখতে হবে।
এর আগে সকাল ১০ টায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে জড় হতে থাকে নেতা-কর্মীরা।
