প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৮:৪৩ পি.এম
পটুয়াখালীতে জাতীয় বীমা দিবস ২০২১ পালিত

মো.সুমন মৃধাঃ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। জাতির পিতার জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করা। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ন্যায় পটুয়াখালীতেও জাতীয় বীমা দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার (০১ মার্চ) জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, বীমা সংস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধিগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বীমা মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতিতে নিরাপত্তা দেয় এবং তহবিল সৃষ্টিতেও সহযোগিতা করে। ধনী-দরিদ্র সবার জন্য বীমা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সমাজের সকল স্তরের মানুষকে বীমার সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.