প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৯:৩০ পি.এম
পুন:নির্বাচনের ফলাফলেও কে হবেন নরসিংদীর মেয়র, তা নি:শ্চিত হওয়া গেলনা

নরসিংদী প্রতিবেদক :
২৮ ফেব্রুয়ারী ২০২১ রবিবার পুন:নির্বাচনেও বাচ্চু না কাইয়ূম, কে হবেন নরসিংদীর মেয়র। তা নিঃশ্চিত হওয়া গেলনা। এর জন্যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, যতক্ষন না মহামান্য হাইকোর্টের পরবর্তি আদেশ নির্দেশনা না মিলে।
যদিও পুন:নির্বাচনে মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: কাইয়ূমের মোবাইল প্রতিকের চেয়ে নৌকা প্রতিককে আমজাদ হোসেন বাচ্চু ২২০৪ ভোট বেশী পেয়ে এগিয়ে রয়েছেন। এতথ্য নি:শ্চিত করেছেন নরসিংদী নির্বাচন অফিস।
পুন:নির্বাচনের ফলাফল ৪ কেন্দ্রের নৌকা প্রতিক ৩২২২, মোবাইল প্রতিক ২১৯৪ ভোট পেয়েছে। প্রাপ্তফল ১০২৮ ভোট নৌকা বেশী। পূর্বে ১৪ ফেব্রয়ারী নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্ধী মো: কাইয়ূম এর মোবাইল প্রতিকের চেয়ে নৌকা বেশী পায় ১১৭৬ ভোট। সবমিলে আমজাদ হোসেন বাচ্চু নৌকা প্রতিক নিয়ে মোবাইল প্রতিকের চেয়ে মোট ২২০৪ ভোট বেশী পেয়ে এগিয়ে আছেন।
আবার পুরো নির্বাচন চিত্রের সমীক্ষা হচ্ছে, নরসিংদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু (নৌকা) ২১,৭৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ূম (মোবাইল) ১৯,৫৬৪ ভোট পান। আজ রোববার ৪টি স্থগিত কেন্দ্রের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু (নৌকা)-৩,২২২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ূম (মোবাইল)-২,১৯৪ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু (নৌকা) ২১,৭৬৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফল।
কিন্তু তারপরও হাইকোর্টের নিষেধাক্কার কারণে কে হবেন নরসিংদীর মেয়র তা ঝুলেই থাকলো। মহামান্য হাইকোটের শেষ আদেশ না হওয়া পর্যন্ত এই অপেক্ষা বেড়ে গেল।
নিষেধাজ্ঞায় হাইকোট বলেছেন, গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের ৬ টি কেন্দ্রের নির্বাচন, কেন পুনরায় নির্বাচন হবেনা সেই মর্মে নির্বাচন কমিশনের নিকট ব্যাখ্যা চেয়েছেন মহামান্য হাইকোর্ট।
তা সন্তোষজনক জবাব না দেয়া পর্যন্ত নরসিংদী পৌর নির্বাচনে ফলাফলে সরকারী গেজেট স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তাই হাইকোর্ট এর জবাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাবেনা কে হবেন নরসিংদির পৌরসভার মেয়র। হাইকোর্ট রিট নং-২৩৮১/২০২১
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.