প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৮:২৭ পি.এম
পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ, পুলিশি বাধায় পণ্ড

জবি প্রতিবেদক :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচী হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ দুপুর ১ টায় পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে ভিক্টোরিয়া পার্ক হয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল
আরো উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ শাহাদাৎ হোসেন মোঃ নাহিদ চৌধুরী, মোঃ শাহরিয়ার হোসেন,ওয়াহিদুজ্জ্বামান তুহিন,জাহিদ ভুইয়া, আজিজুর রহমান, আসলাম শেখ, সহ ২৫-৩০ জন নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.