শিবপুরে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে স্বর্গীয় ডাঃ জগন্নাথ চন্দ্র মন্ডল এর স্মরণে মিনি ডে- নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ সোমবার দিন বিকেল তিনটা থেকে বাড়ৈআলগী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুটিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম।
খেলা উদ্বোধন করেন পুটিয়া ইউনিয়ন আ: লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাকন চৌধুরী স্বপন, খেলার সভাপতিত্ব করেন বাড়ৈআলগী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হান্নান প্রধান, পৃষ্ঠপোষক ছিলেন শ্রী বিন্দাবন বাবু।
এসময় উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবদুল আউয়াল রতন ভূইয়া, সাংবাদিক স্বপন মিয়া, শেখ মানিক, আরিফ হাসান, মোমেন খান, ডালিম খান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেছেন, সর্বনাশা মাদকের ভয়াল থাবা থেকে এলাকার যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, ইভটিজিং, সন্ত্রাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি এসব খেলাধুলা আয়োজনে সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেনন।