অনলাইন ডেস্ক ।।
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ১১টি পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
বুধবার ( ৩ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষ এ কথা জানান ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার। সচিব বলেন, এদিন ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়ায় সংসদ সদস্য পদ হারান শহীদ ইসলাম পাপুল।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.