প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ৭:১০ পি.এম
পটুয়াখালীতে নির্মাণাধীন সেতু থেকে পড়ে নিহত ০১

মো.সুমন মৃধাঃপটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে নির্মাণাধীন পায়রা (লেবুখালী) সেতু থেকে পড়ে ১জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ ) সকাল ১০টায় সেতুতে কর্মরত সার্ভেয়ার হেল্পার মুস্তাফিজুর রহমান হাওলাদার স্বপন (৩০) সেতুর উপর থেকে পড়ে নিহত হয়েছেন।
পায়রা সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হালিম জানান, নির্মাণাধীন পায়রা সেতুতে কর্মরত সার্ভেয়ার হেল্পার লেবুখালী প্রান্তের সেতুর উপরে কর্মরত অবস্থায় ৬০ফুট উপর থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়।তাৎক্ষণিক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান স্বপন প্রাণ হারায়, মোস্তাফিজুর রহমান স্বপন এর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জে কানকি এলাকায়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.