নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুর জেলার রামগতিতে বিশেষ অভিযানে চুরি মামলার আসামীসহ অন্যান্য আইনের মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ এবং চোরাই যাওয়া মহিষ উদ্ধার করা হয়। যাহার অনুমান মূল্য ৭৫,০০০/- টাকা ।
আজ বৃহস্প্রতিবার (৪ মার্চ) রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের দিক-নির্দেশনায় এসআই(নিঃ)/দেলোয়ার হোসেন, এসআই/মোঃ নাজমুল আলম, এএসআই/মোঃ মফিজুল ইসলাম, এএসআই/মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রামগতি থানার মামলা নং-০৪, তাং-০৪/০৩/২০২১ইং, ধারা-৪১১ দঃ বিঃ মামলার আসামী চোর ১। মোঃ বিল্লাল হোসেন(৩২), পিতা-মৃত সফি উল্যাহ মেস্ত্ররী, মাতা-রোশনা বেগম শেপু, সাং-তুলা গাজী তুলক(তুলা গাজী কলোনী), ০৭নং ওয়ার্ড, ০১নং মনপুরা ইউপি, থানা-মনপুরা, জেলা-ভোলা, ২। হেলাল উদ্দিন(৩০), পিতা-মোঃ ইব্রাহীম মাঝি, মাতা-নুর জাহান বেগম, সাং-চর মাকসুমুল (ইব্রাহীম মাঝির বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৮নং মোহাম্মদপুর ইউপি, থানা-চর জব্বর, জেলা-নোয়াখালী ৩। সিরাজ মেকার(৩০), পিতা-মৃত মমতাজ উদ্দিন, সাং-চর কলাতলী(নতুন চর খালেকনগর), ০১নং ওয়ার্ড, ১১নং সরকারী কলোনী, ০৫নং রুম, ০১নং মনপুরা ইউপি, থানা-মনপুরা, জেলা-ভোলা সহ অন্যান্য মামলার আরো ০১জনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
চোরদের হেফাজত হইতে একটি নৌকা ট্রলার, যাহার মূল্য অনুমান ৪০,০০০/- টাকা ও একটি মহিষ, যাহার মূল্য অনুমান ৭৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।