প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ৩:৫৬ পি.এম
শিবপুরে “মুজিব শতবর্ষ’ উপলক্ষে ঐতিহ্যবাহী দাঁড়িয়া বাঁধা খেলা অনুষ্ঠত

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর শিবপুরে “মুজিব শতবর্ষ' উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাঁড়িয়া বাঁধা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলো ঝলমলে পড়ন্ত বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চক্রধা ইউনিয়ন দল ১-০ সেটে পৌর সভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শিবপুর পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সজিব মোল্লার সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা আ: লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
আরো উপস্হিত ছিলেন দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামীলী মৎস্য জীবীলীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম কাউছার, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল মিয়া, যুবলীগ নেতা ইলিয়াছ ভুইয়া মোরাদ ও পৌরসভা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক খোকন ভূইয়া প্রমুখ।
গ্রামের মানুষের চিত্ত বিনোদনে এই খেলাটি এক সময় খুবই জনপ্রিয় ছিল। বাঙালির ঐতিহ্যবাহী এ খেলাটি এখন বিলুপ্তপ্রায়। তবে খেলাটির ঐতিহ্য ধরে রেখেছেন অনেকেই। মাঝে মাঝে গ্রামে এ খেলার আয়োজন চোখে পড়ে। শতশত মানুষ খেলাটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.