আনোয়ারুল আজীম,চাটখিল প্রতিনিধি :
চাটখিল পৌরসভার সুন্দরপুর আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর ও বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সন্ত্রাসী হামলায় এক শিশুসহ চারজন আহত হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এ ব্যাপারে বেলায়েত হোসেন বাদী হয়ে শুক্রবার বিকেলে চার জনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির মোঃ রাজু (৩০) বেলায়েত হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) কে মারধর করে বেলায়েত হোসেনের স্ত্রী (৪২) এর প্রতিবাদ করলে রাজু তাকেও মারধর করে, তাৎক্ষণিক বাড়ির লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়, কিন্তু এতে রাজু ও তার পরিবারের লোকজন সন্তুষ্ট হতে না পেরে পুনরায় বিকেলে রাজুর নেতৃত্বে তার বাবা জাহাঙ্গীর হোসেন কাজল সহ পরিবারের চারজন বেলায়েতের ঘরে ঢুকে তার স্ত্রী সাদেকা খানম, তার মেয়ে শান্তা ইসলাম রিমা (২০) জান্নাতুল ইসলাম তিথি(১৬)কে বেদম মারধর করে। এদের মধ্যে সাদেকা খানমের অবস্থা গুরুতর সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.