প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ৯:৫৫ এ.এম
পলাশে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রেহাই পেল ৮ম শ্রেণীর ছাত্রী

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদীর পলাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা ইয়াসমিনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রেহাই পেল ৮ম শ্রেণীর স্কুল পড়ুয়া এক ছাত্রী।
শুক্রবার ৫ মার্চ বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
পলাশ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, পৌর এলাকার গুচ্ছগ্রামের ছায়েদ আলীর স্কুল পড়ুয়া মেয়ের সাথে পার্শ্ববর্তী গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে পলাশের ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম মেয়ের বাড়ি গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। ওই ছাত্রীর প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন মেয়ের বাবা। এ সময় এলাকার পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.