প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ১০:৩২ এ.এম
লক্ষ্মীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মার্চ) সকালে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে মেডিকেল ক্যাম্প উদ্ভোদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন
বিআরটিএ সাবেক চেয়ারম্যান ড.মোঃকামরুল আহসান, জেলা প্রশাসক মোঃআনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান, ডাঃ মোঃআব্দুল গফ্ফার,দুর্নীতিদমন কমিশন হেড অফিসের পরিচালক ইকবাল হোসেন (বাবলু), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমূখ।
সকাল থেকে বিকাল পযন্ত নন্দনপুর উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, সাধারন চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রায় ২০০০ জন রোগীকে চিকিৎসা সহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.