শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজুপরের হিলিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামীলীগের বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, পৌর নেতা জাহিদুল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপর এদিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবাহী অফিসার নুর-এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.