খোরশেদ আলম শিকদার,সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে সৎ বোনের ইজ্জত হরনের হুমকি দিয়েছে ১ম পক্ষের সন্তান আবুুল কালাম। ২য় পক্ষের স্ত্রী হোসনেয়ারা বেগম কর্তৃক ১ম পক্ষের সন্তান আবুল কালাম(৫০), শাহ আলম(৫৫), খোদেজা বেগম(৪৭) সহ ৫ জনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় সোমবার একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে জানা যায়, ভূূক্তভোগী হোসনেয়ারা বেগমের স¦ামী হাফিজ উল্যাহ বিগত ২৭-০২-২০২০ইং তারিখে মৃত্যু বরন করেন। মৃত্যু কালীন হাফিজ উল্যাহ ভাবিয়া পাড়া মৌজায় ২১০নং খতিয়ানে ২০ শতক সম্পত্তি রেখে যান।স্বামীর মৃৃত্যুর পর ১ম পক্ষের সন্তানরা উক্ত ভ’মি একক ভাবে দখল করে নেয়। বিগত ৫ মার্র্চ/২১ সন্ধ্যায় স্থানীয় কয়েকজন শালিসদার নিয়ে ২য় পক্ষের সন্তান সেলিনা আক্তার(৩৫), স্ত্রী হোসনেয়ারা বেগম উক্ত সম্পত্তির ভাগ চাইতে গেলে ১ম পক্ষের সন্তান আবুল কালাম, শাহ আলম, খোদেজা বেগম, তায়েফ হোসেন ও তাজনেহার বেগম তাদের উপর মারমুখি আচরন করে। এক পর্র্যায়ে ২য় পক্ষের সন্তান সেলিনা আক্তারের ইজ্জত হরনসহ প্রান নাশের হুমকি দেয়।
বর্তমানে তারা চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান।
এ বিষয়ে ২য় পক্ষের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১ম পক্ষের সন্তান দলিল লেখক আবুল কালাম জানান, তারা সম্পত্তি পায় কিনা, আমার কাছে এসে বুঝে নিন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্র্জ (ওসি) গিয়াস উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.