প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২১, ৬:৪৩ এ.এম
নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক :
নরসিংদী ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ১০ মার্চ ২০২১ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, নরসিংদী ডায়াবেটিক সমিতি সৈয়দা ফারহানা কাউনাইন।
সভায় প্রধান অতিথির হিসেব উপস্হিত ছিলেন লেঃ কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক), মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১।
করোনাকালীন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রশংসনীয় ভূমিকা রাখার কখা উল্লেখ করে নরসিংদী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য সৈয়দা ফারহানা কাউনাইন উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, হাসপাতালটির সেবার পরিধি বৃদ্ধি ও মানোন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পরে সভায় নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদন সহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.